পটুয়াখালীতে অ্যান্টি টেররিজম ইউনিট ‘আনসার আল ইসলাম’-এর সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আব্দুর রহমান (৩৬)। গত রবিবার কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকা থেকে থানা পুলিশের সহয়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি ফিচার ফোন, জঙ্গিবাদ সংশ্লিষ্ট দুটি বই, একাধিক সিম কার্ড ও মেমোরি কার্ড জব্দ করা হয়। পরে দুপুরে তাকে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, আব্দুর রহমান তার ফেসবুক আইডি গ.অ. জধযসধহ গঁলধযরফ ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী জঙ্গি সংগঠনটির নেতা জসিম উদ্দিন রাহমানির পক্ষে ও সমর্থনে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি ও জননিরাপত্তা বিপন্ন করা, দেশে ত্রাস ও আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে উগ্রবাদী ও জঙ্গি মতবাদ প্রচার-প্রচারণা চালিয়ে আসছিল।