টেক্টর-ক্যাম্ফারে আইরিশদের প্রতিরোধ

বাংলাদেশের বোলারদের তোপে শুরু থেকেই বেশ চাপে ছিল আয়ারল্যান্ড। প্রথম সেশনে তিন উইকেট হারানো দলটি লাঞ্চ থেকে ফিরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। হ্যারি টেক্টর ও কার্টিস ক্যাম্ফার দারুণ প্রতিরোধ গড়েছেন। টেক্টর ফিফটি তুলে নিয়েছে। আইরিশদের স্কোরও এক শ রানের গণ্ডি পেরিয়ে গেছে।

মঙ্গলবার শুরু হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট। দিনের প্রথম সেশন শেষে সফরকারী আইরিশদের স্কোর ছিল ২৬ ওভারে ৬৫/৩। এই প্রতিবেদন লেখার সময় দ্বিতীয় সেশনের খেলা চলছে। ৪১ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ১২১/৩। টেক্টর ৫০ ও ক্যাম্ফার ৩২ রানে ব্যাট করছেন।