ওয়ার্ডপ্রেস ও ব্লগারে ব্লগ তৈরির উপায়

আপনার একটি ব্লগ সাইট থাকুক, এমন ইচ্ছা থাকলে খুব সহজেই বিনামূল্যে তৈরি করে নিতে পারেন একটি ব্লগসাইট। ঝামেলা ছাড়াই ব্লগসাইট তৈরি করতে পারেন ব্লগার ডট কম  (blogger. com) বা ওয়ার্ডপ্রেস ডট কম  (WordPress. com)-এর মাধ্যমে।

ওয়ার্ডপ্রেস ডট কম : ব্রাউজার থেকে প্রথমেwww.wordpress.com ওয়েবসাইটে যেতে হবে। এরপর লগইন অপশন থেকে ‘ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট’ অপশনের মাধ্যমে জিমেইলের সাহায্যে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরির পর ‘ফ্রি’ বা ‘পেইড’ ডোমেইন কেনার জন্য দুটি অপশন পাবেন, সেখান থেকে ফ্রি প্লান সিলেক্ট করে পরবর্তী পেজে যেতে হবে। আপনার প্রয়োজনীয় ওয়েবসাইটের ধরন অনুযায়ী বা কী কাজের জন্য ওয়েবসাইটটি তৈরি করবেন, সে অনুযায়ী বাছাই করবেন। ব্লগ বা লেখালেখির জন্য ওয়েবসাইট তৈরি করলে সিলেক্ট করুন Write & Publish অপশনটি।

এবার যে নামে ওয়েবসাইট তৈরি করতে চান নামটি লিখে, সঙ্গে ট্যাগলাইন (সে্লাগান) লিখব। এই পেজে কয়েকটি অপশন দেখা যাবে, সেখান থেকে Choose a design অপশনটিতে ক্লিক করব। কিছু ফ্রি থিম সিলেক্ট করুন।

থিম-এ ক্লিকের পর প্রিভিউ দেখা যাবে, সেখান থেকে ‘কনটিনিউ’ অপশনে ক্লিক করুন। যে পেজটি সামনে আসবে, সেটিতে ব্লগ পোস্ট করার অপশনগুলো দেখা যাবে। একটি নাম (হেডলাইন) দিন। হেডলাইনের ক্ষেত্রে যে বিষয় নিয়ে ব্লগটি লিখছেন যেন মানানসই হয়। এরপর নিচের মূল ব্লগ থেকে আপনার লেখা শুরু করুন। লেখা এবং লেখার পেছনের অংশের-সহ বিভিন্ন রঙ পরিবর্তন করতে ডান পাশের মেনু থেকে ব্লক অপশন বাছাই করুন। এ ছাড়া সাইড মেনুর পোস্ট অপশন থেকে ব্লগের ক্যাটাগরি, পোস্টের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্যাগ ব্যবহার করব। ফিচার ইমেজ থেকে লেখার সঙ্গে সামঞ্জস্য রেখে ছবি ব্যবহার করুন। আপনার লেখাটি বা পোস্টটি প্রকাশ করার জন্য প্রস্তুত। পোস্ট করার পর পরবর্তী অপশন থেকে Launch your site-এ ক্লিক করে ওয়েবসাইটটি প্রকাশ করুন। এখানে আপনার ওয়েবসাইটের এডমিন প্যানেল দেখা যাবে। এখান থেকে ওয়েবসাইটের বিভিন্ন বিষয় পরিবর্তন করা হবে। এডিট সাইট অপশন থেকে ওয়েবসাইটের প্রয়োজনীয় পরিবর্তন করা সহজ। Visit site অপশন থেকে ওয়েবসাইটটি লাইভ দেখা ও লিংকটি শেয়ারের ফলে যে কেউ সাইট ভিজিট করে লেখা পড়তে পারবে।

ফ্রি ব্লগ সাইটটি প্রস্তুত। যদি প্রফেশনালভাবে লেখালেখি করতে চান তাহলে অবশ্যই ডোমেইন নেইম রেজিস্ট্রেশন করে ওয়েবসাইটে সংযুক্ত করে নেবেন। ওয়েবসাইটটি যদি আরও সুন্দর ও আকর্ষণীয় করে ডিজাইন করতে ওয়ার্ডপ্রেস সম্পর্কে বিস্তর জানুন।

ব্লগার ডট কম : ব্লগার ডট কম ফ্রি ওয়েবসাইট ব্যবহার করে যে কেউ নিজের ব্লগ সাইট তৈরি করে নিতে পারবেন। ব্লগ তৈরির জন্য একটি জিমেইল অ্যাকাউন্ট লাগবে।

প্রথমে Blogger.com ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পর ড্যাশবোর্ড বা ব্লগারের হোম পেজ দেখবেন। এখান থেকে Create your blog অপশনে ক্লিক করুন। গুগল অ্যাকাউন্ট লগইন পেজ দেখবেন। লগইন ডিটেলস দিন। অ্যাকাউন্ট লগইন পেজে আপনি নিজের জিমেইল আইডি ও পাসওয়ার্ড দিন আর গুগল অ্যাকাউন্টে লগইন করুন। আলাদাভাবে ব্লগারে লগইন বা সাইনআপ করতে হবে না।

প্রথমে প্রোফাইল নেইম সেট করতে বলা হবে। সে জন্য নিচের ডিসপ্লে নেইম বক্সে প্রোফাইল নেইম দিন। এই নামেই আর্টিকেলগুলো প্রকাশ বা প্রচার হবে ব্লগে, তাই ভালো প্রোফাইল নেইম দিয়ে, নিচে কনটিনিউ টু ব্লগার বাটনে ক্লিক করুন।

নিজের ব্লগার ড্যাশবোর্ড দেখবেন। সেখান থেকে create new blog লিঙ্কে ক্লিক করুন। এবার কিছু অপশন দেখা যাবে, যেমন : title, address, theme. Title- এই জায়গায় নিজের বানানো ব্লগের বিষয়ে এক লাইনে কিছু লিখুন। Address- এই অপশনে নিজের ব্লগার ব্লগের URL address সেট করুন। Theme- এই অপশনের অনেক রকমের থিম থেকে নিজের ব্লগের জন্য বেছে নিন।

সবকিছু করার পর নিচে ডানদিকে থাকা ক্রিয়েট ব্লগ অপশনে ক্লিক করুন।

এখন, পরের পেজে অপশন বা বক্স দেখবেন, যেখানে গুগল ডোমেইন লেখা থাকবে। এখন find a domain বক্সে নিজের ব্লগার ব্লগের জন্যtop level domain যেমন in, com, info  বা org domain search করে রেজিস্টার করতে পারবেন। ডোমেইন রেজিস্টার করতে না চান বা পরে ডোমেইন নিতে চান তাহলে  ‘নো থ্যাংকস’ অপশনে ক্লিক করুন। আপনার ব্লগ তৈরি হয়ে গেছে।

ড্যাশবোর্ড থেকে নিজের ব্লগের এড্রেসে গিয়ে ব্লগের ডিজাইন বা লাইভ ভিউ দেখা যাবে। ড্যাশবোর্ড থেকে নিউ পোস্ট এ গিয়ে নতুন আর্টিকেল লেখা, প্রকাশ করা যাবে। মোট কথা, নিজের নষড়মমবৎ ফধংযনড়ধৎফ থেকে ব্লগের সঙ্গে জড়িত সবকিছুই করতে পারবেন।