জাকাত ফান্ডকে শক্তিশালী করতে হবে : ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‘জাকাত ফান্ড তথা জাকাত বোর্ডকে শক্তিশালী করা সম্ভব হলে এ দেশ থেকে দারিদ্র্যবিমোচন করা সহজ হবে। জাকাত বোর্ডের ইতিহাসে গত রমজান মাসে সর্বোচ্চ প্রায় ১০ কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব হয়েছে।’

গতকাল মঙ্গলবার সকালে ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওয়ের সভাকক্ষে জাকাত বোর্ড আয়োজিত ‘দারিদ্র্যবিমোচনে জাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. শহীদুল ইসলাম। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম। বিজ্ঞপ্তি