সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের উৎপাদিত মুক্তা পানি থেকে আয় করা অর্থ তাদের কল্যাণে ব্যয় করা হয়। মুক্তা পানিকে দেশ-বিদেশে ছড়িয়ে দিতে হবে। মুক্তা পানি হবে দেশসেরা বোতলজাত পানির ব্র্যান্ড।
মন্ত্রী গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে মুক্তা পানির প্রমোশনাল কার্যক্রম, রোডশো ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি। বিজ্ঞপ্তি