চাঁদপুরে শিক্ষামন্ত্রী

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় সামর্থ্য অনুযায়ী সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি গতকাল বুধবার চাঁদপুর সদর উপজেলায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের ট্যাবগুলো মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ শেষে সাংবাদিকদের মাধ্যমে এ আহ্বান জানান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মন্ত্রী বলেন, ‘ঈদকে সামনে রেখে এমন ভয়াবহ দুর্ঘটনায় তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই হয়তো ধার-কর্জ করে মাল তুলেছিলেন। আমি আশা করব, এবার আমরা ঈদে যা খরচ করব, তা থেকে আমাদের এই ব্যবসায়ী ভাইদের জন্য সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করব।’

তিনি আরও বলেন, ‘যথাযথ তদন্তের মাধ্যমে এই ভয়াবহ অগ্নিকা-ের প্রকৃত কারণ বের হয়ে আসবে এটি কি কোনো দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ আছে।