কাতার বিশ্বকাপ জয়ের পরও ফিফা র্যাংকিংয়ে শীর্ষের ব্রাজিলের নিচে ছিল আর্জেন্টিনা। মার্চে দুটি প্রীতি ম্যাচে পানামা ও কুরাসাওকে হারানোয় শীর্ষস্থান থেকে চিরপ্রতিদ্বন্দ্বীকে টপকে ৬ বছর পর শীর্ষে উঠেছে মেসিদের দল। নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডকে হারানো ফ্রান্স উঠে এসেছে দ্বিতীয় স্থানে। মরক্কোর কাছে হার ব্রাজিলকে ঠেলে দিয়েছে তিন নম্বরে।
এর আগে সবশেষ ২০১৬’র এপ্রিল থেকে ২০১৭’র মার্চ পর্যন্ত এক বছর র্যাংকিংয়ের শীর্ষে ছিল আর্জেন্টিনা। পানামা ও কুরাসাওর বিপক্ষে দুই জয়ের পর তাদের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ১৮৪০.৯৩। ব্রাজিলের বর্তমান রেটিং পয়েন্ট ১৮৩৪.২১। ফ্রান্সের রেটিং পয়েন্ট ১৮৩৪.২১।
সেরা দশের বাকি দেশগুলো হলো যথাক্রমে- বেলজিয়াম, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইতালি, পর্তুগাল ও স্পেন। মরক্কো আগের মতোই ১১তম স্থানে। জার্মানি ১৪, উরুগুয়ে ১৬ নম্বরে।