ঢাকার কেরানীগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জের কাওটাই এলাকায় সিসিএমসি মিল ব্যারাক প্রাঙ্গণে চার শতাধিক অসহায়, গরিব, দুস্থ ও শিশুদের মধ্যে বিনামূল্যে এসব বিতরণ করা হয়। এ সময় কোস্ট গার্ড সদর দপ্তরের সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট জেসমিন আক্তার, এএমসি এবং মেডিকেল অফিসার লেফটেন্যান্ট তাহমিদ, এএমসি ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি