ওয়েস্টিনে চাকরির সুযোগ

দ্য ওয়েস্টিন ঢাকায় মার্কেটিং কমিউনিকেশনস ম্যানেজার পদে জনবল নিয়োগ করা হবে। আগ্রহীদের আগামী ৩০ এপ্রিল মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

পদের সংখ্যা : অনির্ধারিত

আবেদন যোগ্যতা : মার্কেটিং বিষয়ে বিবিএ থাকতে হবে।

কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ান নোট, পিপল ম্যানেজমেন্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে।

কাজের ধরণ : পূর্ণকালীন

অভিজ্ঞতা : অন্তত ৩ বছর

বয়সসীমা : অন্তত ২৫ বছর

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে মোবাইল বিলম মেডিকেল অ্যালায়েন্স, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স, গ্র্যাচুয়েটি, দুপুরের খাবার ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।