নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বারদী ইউনিয়নে দুই দিনব্যাপী জাকাতসামগ্রী বিতরণ শুরু করেছে রূপায়ণ গ্রুপ। গতকাল শুক্রবার সকালে বারদীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন হাজার গরিব ও দুস্থদের মাঝে জাকাতসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, বারদী বাজার ব্যবসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. ওবায়দুল হক, বারদী পুলিশ ফাড়ির ইনচার্জ উপসহকারী পুলিশ কর্মকর্তা অনিকুর রহমান অনিক, রূপায়ণ গ্রুপের কর্মকর্তা হাফিজ আহম্মেদ, প্রজেক্ট অফিসার মাহমুদুল হাসান, স্টোর অফিসার মবিন, খালেকুজ্জামান, যুবলীগ নেতা আলমগীর সরকার, সাংবাদিক, রূপায়ণ গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ ছাড়া বারদী ইউনিয়নে প্রত্যন্ত দ্বীপঅঞ্চল নুনেরটেক এলাকা ও গোয়ালপাড়া হাইস্কুল মাঠে দ্বিতীয় দিন আজ শনিবার রূপায়ণ গ্রুপের উদ্যোগে প্রতি বছরের মতো ঈদুল ফিতর উপলক্ষে অসহায় গরিব ও দুস্থদের মাঝে জাকাতসামগ্রী বিতরণ করা হবে।