সদরপুর উপজেলা পেশাজীবী ফোরামের ইফতার

রাজধানীর ধানমন্ডি স্টার কাবাব রেস্টুরেন্টে সদরপুর উপজেলা পেশাজীবী ফোরামের ইফতার ও আলোচনা সভা গত ৬ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ও ফোরামের সভাপতি ড. এ কে এম নুরুজ্জামান।

এ ছাড়া বিজ্ঞ বিচারক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী, প্রকৌশলী, ব্যাংকার এবং পুলিশ ও প্রতিরক্ষা বিভাগসহ সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কৃতি সন্তানদের নিয়ে গঠিত এ পেশাজীবী ফোরামের শতাধিক সদস্য ইফতারে উপস্থিত ছিলেন। ফোরামের সাধারণ সম্পাদক ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুর রহমান উজ্জ্বল ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মো. গোলাম মোস্তফার সঞ্চালনায় আলোচনা পর্বে ফোরামের কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মো. শহিদুল ইসলাম এবং সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমান।

ইফতার মাহফিলে দেশের সার্বিক কল্যাণ ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি