ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক রোমেন হাওলাদারকে (৩৯) মাদক সেবনের সময় আটক করেছে নলছিটি থানা পুলিশ। রবিবার (০৯ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
শনিবার (০৮ এপ্রিল) রাত ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ির গ্যারেজ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ (বিশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক রোমেন হাওলাদার বরিশাল সদরের মোহম্মদপুর এলাকার বাসিন্দা ।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, রোমেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।