ঢাকা কলেজে অধ্যয়নরত বোরহানউদ্দিন উপজেলার শিক্ষার্থীদের সংগঠন দ্বীপাঞ্চলের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (০৮ এপ্রিল) রাজধানীর শ্যামলীর একটি রেস্টুরেন্টে এ কমিটি ঘোষণা করা হয়। এতে মো. নাহিদ হোসেনকে সভাপতি এবং রায়হান ওয়াজেদ জয়কে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মাহাদি হাসান, সহসভাপতি নাঈম হোসাঈন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদ আফ্রিদি ও মো. শাকিল, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন সাকিক, মো. ইউসুফ হোসেন ও জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ফাহাদ হাওলাদার, প্রচার সম্পাদক মো. তারেক।
এর আগে দ্বীপাঞ্চলের উদ্যোগে একই স্থানে ইফতার মাহফিল ও পুনর্মিলনীর আয়োজন করা হয়।
দ্বীপাঞ্চলের সদ্য বিদায়ী সভাপতি ইকরাম হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ভাইস প্রিন্সিপাল ডা. সিরাজুল ইসলাম।
নিউ ভিশন গ্রুপের পরিচালক সাখাওয়াত হোসেন হাওলাদার, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ইরাব)'র সভাপতি মীর মোহাম্মদ জসিম, সমাজসেবক আতিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য মেহেদি হাসান মিঠু, দ্বীপাঞ্চলের উপদেষ্টা অ্যাডভোকেট মো. নেগবার, মো. জাকির হোসাইন, মো. মেহেদী আল আমিন, মো. তানভীর আহমেদ, মো. মহিবুল্লাহ মুহিব এবং মো. মাকসুদ উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভোলা জেলার শিক্ষার্থীদের সংগঠন দ্বীপের সাবেক সভাপতি নাজিম উদ্দিন ফরায়েজি, এনবিআর কর্মকর্তা মো. জাকির, বোরহানউদ্দিন ছাত্রকল্যাণ ফাউন্ডেশনের মির্জাকালু শাখার পরিচালক অর্ণব মাহমুদ রুবেল এবং রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জোবায়ের হোসেন নয়ন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ডা. সিরাজুল ইসলাম বলেন, দ্বীপাঞ্চলের কার্যক্রম অন্যান্য সংগঠনের থেকে একটু ব্যতিক্রম। এ সংগঠনের প্রতিটি কর্মকাণ্ড শিক্ষণীয়। তিনি এ সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
দ্বীপাঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদি আলামিন বলেন, দ্বীপাঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্য ছিল ঢাকা কলেজে অধ্যয়নরত বোরহানউদ্দিনের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করা এবং গরিব মেধাবীদের সহযোগিতা করা। প্রতিষ্ঠার ৬ বছরে দ্বীপাঞ্চল তার লক্ষ্য বাস্তবায়নে অনেকটাই সফল।
দ্বীপাঞ্চল আরও অনেক দূর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।