তারকাদের ছোটবেলার ছবি দেখে অনেকে হয়তো বিস্মিত হবেন। সেই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে দর্শকরাও অবাক হয়েছেন, মন্তব্য করেন সেখানে! সম্প্রতি ৮ বছর বয়সের একটি ছবি এই মাধ্যমে শেয়ার করেছেন একজন তারকা।
ছবিতে সঙ্গে রয়েছেন তার মা। ফেসবুকে ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘আমি ও আমার মা কাশ্মীরে, ১৯৮৪ সালে’। ছবিটি অভিনেতা ইরেশ যাকেরের। যেখানে অনেকেই মন্তব্য করেছেন।
অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা লিখেন, কি সুন্দর ছবিটা! অন্যদিকে অভিনেত্রী নওরীন হাসান জেনী লিখেন, খুবই চমৎকার একটা ছবি! ঐন্দ্রিলা লিখেন, ওয়াও! সো কিউট!
আলী যাকের ও সারা যাকের দম্পতির সন্তান ইরেশ যাকের, এটা সবারই জানা। একটা সময় নিয়মিত অভিনয়ে দেখা গেলেও এখন আর সেভাবে তাদের দুজনের কাউকেই পর্দায় পাওয়া যায় না। ইরেশকে মাঝেমধ্যে দেখা গেলেও তার মা এখন অভিনয়ে একদম অনিয়মিতই বলা চলে। তিনি একাধারে মঞ্চ ও টেলিভিশন অভিনেত্রী। নাট্যকলায় বিশেষ অবদানের জন্য ২০১৭ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত করে।
অন্য়দিকে, ইরেশ টেলিভিশন, সিনেমা- দুই পর্দাতেই দারুণ প্রতিভা দেখিয়েছেন। ছুঁয়ে দিলে মন সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেতা বিভাগে ২০১৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।