নতুন যে রেকর্ড গড়লেন হালান্ড

ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং হালান্ড ফুটবলে নতুন ইতিহাস রচনা করতে চলেছেন। গড়ছেন একের পর এক রেকর্ড। মঙ্গলবার রাতে নতুন আরেকটি রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন। তার সামনে যেন কোনো রেকর্ডই আর নিরাপদ রইল না!

খেলার ৭৬ মিনিটে বায়ার্ন মিউনিখের জালে বল জড়ান তিনি। যা ছিল এ মৌসুমে হালান্ডের ৪৫তম গোল। প্রিমিয়ার লিগের কোনো ফুটবলার হিসেবে এক মৌসুমে সর্বোচ্চ গোলের নতুন মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

দারুণ এক ব্যাকহিলে সেই বল গ্রিলিশ বাড়িয়ে দেন হলান্ডকে। দুর্দান্ত এক ক্রসে অরক্ষিত বের্নার্দো সিলভার দিকে বল বাড়ান হলান্ড। হেডে লক্ষ্যভেদ করে দলকে জোড়া গোলের লিড এনে দেন পর্তুগিজ তারকা।

হলান্ড জাদু শুরুর আগে অবশ্য গোল করে প্রথমার্ধে সিটিকে এগিয়ে দেন রদ্রি। সবমিলিয়ে সিটির জয় ৩-০ গোলের ব্যবধানে। এই জয়ে চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালের পথে অনেক দূর এগিয়ে গেল সিটি।