সাভারের হেমায়েতপুর এলাকার চলন্তিকা হাউজিংয়ে পুলিশ পাহারায় অভিযান চালিয়ে দুটি কারখানা এবং পাঁচ শতাধিক বাসা বাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। এ সময় প্রায় এক কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিম্নমানের পাইপ, রাইজার ও চুলা জব্দ করা হয়।
বুধবার (১২ এপ্রিল) অবৈধ গ্যাস ব্যবহারকারী দুটি প্রতিষ্ঠান ও বাসা বাড়ির মালিকদের পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাছুমা আক্তার।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র নিম্নমানের জিআই পাইপ দিয়ে বিভিন্ন বাসা বাড়িতে অবৈধ সংযোগ প্রদান করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার সাভারের হেমায়েতপুর এলাকার চলন্তিকা হাউজিংয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাউজিংটির তত্ত্বাবধায়ক মামুন মিয়ার বাসাসহ অন্তত পাঁচ শতাধিক বাসা বাড়িতে দেওয়া অবৈধ সযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।