ডেমরায় বৈদ্যুতিক তারে জড়িয়ে ২ ভাইয়ের মৃত্যু

রাজধানীর ডেমরার বামৈল এলাকায় পাশের বাসার আমগাছে দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে আরিয়ান (৮) ও রায়হান (২) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গাছের মালিকের বাড়িতে হামলা চালিয়েছে স্থানীয়রা।

হাসপাতাল সূত্র জানায়, গতকাল বুধবার দুপুরে দ্ইু ভাই খেলাধুলা করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে যায়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়মনসিংহের বাজিতপুর গ্রামের মারফত মিয়া দুটি শিশু সন্তানসহ বামৈলে মফিজ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

ডেমরা থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।