ঈদের আগেই সাবিনাদের আনন্দ

সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর স্ত্রী এনভয় গ্রুপের চেয়ারম্যান শারমিন সালাম সাবিনাদের ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন। সেপ্টেম্বরের সেই ঘোষণা নানা কারণে গতকাল বুঝে পেলেন সাবিনারা।

বাফুফে ভবনে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের ঘোষণাকৃত অর্থ হস্তান্তর করেন সালাম মুর্শেদী। দেরিতে হলেও ঈদের আগে টাকা পেয়ে বেশ খুশি সাফজয়ী খেলোয়াড়রা। অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘কিছুটা বিলম্ব হলেও ঈদের আগে পুরস্কারের অর্থ পেয়ে ভালোই লাগছে। এতে ভালো কাটবে সবার ঈদ। স্যারকে (সালাম মুর্শেদী) ও এনভয় গ্রুপকে ধন্যবাদ।’