রাজধানীর নিউ মার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিলিল ডিফেন্সের ২৬টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে বিজিবিও যোগ দিয়েছে বলে জানা গেছে।
আজ শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, মিডিয়া) শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজধানীর নিউ মার্কেট-সংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট পাঠানো হয়েছে। তবে এখনো আগুন লাগার কারণ জানা যায়নি।
তিনি আরও জানান, ওই মার্কেটের একটি ভবনের তিনতলায় আগুন লেগেছে বলে জেনেছি। ইতিমধ্যেই আগুনের কারণে প্রচুর ধোঁয়ায় বের হচ্ছে। ব্যবসায়ীরা তাদের মালামাল বের করার চেষ্টা করছেন।