আগুন নেভানোর সময় ভিড় করলে কঠোর ব্যবস্থা

আগুন নেভানোর সময় অযথা ভিড় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৫ এপ্রিল) গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সভার সূচনা বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

এছাড়াও বিভিন্ন মার্কেটে আগুনের ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কি-না তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিএনপি- জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কীনা তদন্ত করে দেখতে হবে।

তারা (বিএনপি) ভিন্ন পন্থা অবলম্বন করছে কিনা তা খতিয়ে দেখতে হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, সবাইকে আরও বেশি সচেতন থাকতে হবে। সকলের নিজস্ব উদ্যোগে পাহারার ব্যবস্থা করতে হবে।