আমল

সদকাতুল ফিতর আদায়

রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ আমল হলো- সদকাতুল ফিতর। সদকাতুল ফিতরের মাধ্যমে রোজার বিচ্যুতির ক্ষমা হয়। গরিব মানুষের খাবারের সুন্দর ব্যবস্থা হয়।

হজরত ইবনে আব্বাস (রা.) বলেন, ‘নবীজি সদকাতুল ফিতর নির্ধারণ করেছেন- যাতে করে এটা রোজাদারের রোজার বিচ্যুতি তথা অনর্থক কথা-কাজ ও অশালীন আচরণের ক্ষতিপূরণ হয় এবং অসহায় মানুষের খাবারের সুন্দর ব্যবস্থা হয়।’ -সুনানে আবু দাউদ : ১৬০৯