হাদিস

বেশি বেশি সদকা

রমজানের পর মুসলমানদের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে ঈদ। এক মাস লাগাতার রোজার পর বান্দার মন আনন্দে মেতে ওঠে এই দিনে। ধনীদের উচিত, ঈদ আনন্দ ভাগাভাগি করতে অসহায়দের পাশে দাঁড়ানো। তাদের সহযোগিতা করা।

হজরত ইবনে আব্বাস বলেন, ‘নবী কারিম (সা.) ধন-সম্পদ ব্যয় করার ব্যাপারে সবার চেয়ে দানশীল ছিলেন। রমজানে হজরত জিবরাইল (আ.) যখন তার সঙ্গে সাক্ষাৎ করতেন, তখন তিনি আরও অধিক দান করতেন। রমজান শেষ না হওয়া পর্যন্ত প্রতি রাতেই জিবরাইল (আ.) তার সঙ্গে একবার সাক্ষাৎ করতেন। আর নবী কারিম (সা.) তাকে কোরআন শোনাতেন। হজরত জিবরাইল (আ.) যখন তার সঙ্গে সাক্ষাৎ করতেন, তখন তিনি রহমতসহ প্রেরিত বায়ুর চেয়ে অধিক ধন-সম্পদ দান করতেন।’ -সহিহ বোখারি : ১৯০২