বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে জয়ের দেখা পেলো বসুন্ধরা কিংস। আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসিকে ৪-১ গোলে হারিয়েছে কিংস।
প্রথম পর্বে ১০ ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট তুলে নিয়েছিল কিংস। দ্বিতীয় পর্বের শুরুতে অর্থাৎ নিজেদের আগের ম্যাচটিতে ড্র করেছিল আজমপুরের সঙ্গে। তবে গতকাল আবারও জয় পেলো অস্কার ব্রুজনের দল।
আজমপুরের সঙ্গে ড্রটা অবাক করা ফলই ছিল। কেননা এএফসি উত্তরা তলানির দল। হারের পর ফর্টিস আছে ৭ নম্বরে। ১২ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। কিংস ১২ ম্যাচে ৩৪ পয়েন্টে শীর্ষে।
এদিন ম্যাচের ৩৩ মিনিটে গোলের সূচনা করেন রবসন রবিনহো। তবে মিনিটে দারুণ সুযোগ পেয়েছিল ফর্টিস। ওমরের থ্রু পাস ধরে গায়রা জুফের নেওয়া শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে ছুটছিল জালের দিকে। শেষ মুহূর্তে দারুণ কর্নারের বিনিময়ে আটকান ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ।
প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সে মিতুলের চার্জে ডরিয়েল্টন পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। রবিনহোর স্পটকিক আটকাতে পারেননি মিতুল। ৫৯ ও ৭০ মিনিটে গোল করে বড় জয় নিশ্চিত করেন ডরিয়েল্টন।
ডরিয়েল্টনের এবার বিপিএলে গোল হলো ১১টি। তাতে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৯টি করে গোল আছে চার জনের। ম্যাচের যোগ করা সময়ে ফর্টিসের হয়ে সান্তনার গোলটি দেন গাইরা জোফ।