সুবিধাবঞ্চিত শিশুরা পেল নতুন জামাসহ ঈদি

নীলফামারীর সৈয়দপুরে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন জামাসহ ঈদ সালামি প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর।’ ঈদ উপহার পেয়ে হাসি ফুটেছে সুবিধাবঞ্চিত ওইসব শিশুর মুখে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে শহরের গোলাহাট রাজ্জাকিয়া গফুরিয়া মাদ্রাসা মাঠে শতাধিক দরিদ্র শিশুর হাতে নতুন পোশাক ও ঈদি তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ওয়াকার আনসারী, সদস্য এসরার আনসারী, নওশাদ আনসারী, সামিউল আলিম, শাহবাজ, রাজা, জয়, আয়ান, সামির, মোস্তফা প্রমুখ।

নতুন জামা ও ঈদি পেয়ে উচ্ছ্বসিত অসহায় শিশু নিগার (১০) জানায়, তার বাবা নেই। মা অন্যের বাসায় কাজ করেন। ঈদে নতুন পোশাক ও টাকা পেয়ে সে খুবই আনন্দিত।