পদ্মায় ফেরিতে বাইক পারাপার শুরু মঙ্গলবার

দেশের দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ঈদ সামনে রেখে আগামী মঙ্গলবার থেকে পদ্মায় ফেরিতে মোটরসাইকেল পারাপার শুরু হতে যাচ্ছে। প্রতিদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুটি ফেরিতে মোটরসাইকেল পারপার হবে। গতকাল শনিবার দুপুরে বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন এ তথ্য জানিয়েছেন।

িশমুলিয়াঘাটের চারটি ফেরিঘাটের মধ্যে মোটরসাইকেল পারাপারের জন্য ভিআইপি তথা ৪ নম্বর ফেরিঘাট ব্যবহার করা হচ্ছে। মোটরসাইকেল পারাপারে ফেরিতে ভাড়া লাগবে ১৫০ টাকা।

এদিকে, নিরাপত্তার কারণে দীর্ঘদিন বন্ধ থাকলেও পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি চলাচলের অনুমতি দিয়েছে সেতু কর্তৃপক্ষ।