বঙ্গবন্ধুর সমাধিতে আ.লীগের দুই মেয়র প্রার্থীর শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ও আনোয়ারুজ্জামান চৌধুরী।

গতকাল রবিবার দুই মেয়র প্রার্থী বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

বেলা ১১টার দিকে প্রথমে বরিশাল সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে এসে শ্রদ্ধা জানান।

এ সময় শেখ হেলাল উদ্দিন এমপি, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খন্দকার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী-২ গাজী হাফিজুর রহমান লেকু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।