সাংবাদিকদের মোজাম্মেল

মার্কেটে আগুন নাশকতা কি না খতিয়ে দেখা হচ্ছে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, ‘বঙ্গবাজার ও নিউ মার্কেটে অগ্নিকা-ের ঘটনা খুবই দুঃখজনক। সবারই ধারণা হঠাৎ করে একযোগে বড় বড় মার্কেটে অগ্নিসংযোগ হচ্ছে। এটা নাশকতামূলক কাজ কিনা? সেটা খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পর প্রকৃত সত্য জানা যাবে।’

গতকাল রবিবার দুপুরে ২০২২-২০২৩ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় নির্বাচনী এলাকাভিত্তিক ২য় পর্যায়ে বরাদ্দের চেক এবং ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশে একটাও গৃহহীন লোক থাকবে না। যারা বাংলাদেশের নাগরিক তাদের আশ্রয়ণের জায়গা থাকতেই হবে। এ লক্ষ্যে সারা দেশে যাদের জমিও নেই, বাড়িও নেই। সেই গৃহহীনদের ঘর দিয়েছেন প্রধানমন্ত্রী। এরপরের ধাপে যাদের জমি আছে, কিন্তু অসহায় দরিদ্র। সেসব লোকের ঘর করে দেওয়া হবে।