জুড়ীতে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের জুড়ীতে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ১টার দিকে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের স্টেশন রোডে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তাদের মৃত্যু হয়।

নিহত দুই শ্রমিক হলেন উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের আব্দুল খালিকের ছেলে মো. শাহীন মিয়া (২২) ও জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের মোক্তার আলীর ছেলে কামরুল ইসলাম (২৫)।

উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের স্টেশন রোডে ফয়জুল ইসলামের নির্মাণাধীন ভবনে কয়েকজন শ্রমিক কাজ করছেন। সোমবার দুপুরে ওই ভবনের সেপটিক ট্যাংকের শাটারিং খুলতে প্রথমে একজন শ্রমিক ভেতরে ঢুকে বিষাক্ত গ্যাসের কারণে আহত হন। পরে তাকে উদ্ধারে আরেক শ্রমিক নামলে দুজনই সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসের কারণে মারা যান।