ম্যানসিটির আঁচ টের পাচ্ছে আর্সেনাল

শীর্ষের আর্সেনাল টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোয় আরও জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা লড়াই। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে আর্সেনালের পয়েন্টের পার্থক্য মাত্র চার। আবার একটি ম্যাচ বেশি খেলেছে মিকেল আর্তেতার দল। বিপদ টের পাচ্ছেন গ্যাব্রিয়েল জেসুস। আর্সেনাল ফরোয়ার্ড তাই বললেন, আর পয়েন্ট হারানোর সুযোগ নেই।

গত সপ্তাহে লিভারপুল ম্যাচের পর সবশেষ রবিবার ওয়েস্টহামের বিপক্ষেও শুরুতে এগিয়ে গিয়েও তা ধরে রাখতে পারেনি গানার্সরা। জেসুস বলেন, ‘আবারও আমাদের তিন পয়েন্ট জেতার সুযোগ ছিল। ম্যাচটি ৯০ মিনিটের, ২০ মিনিটের নয়। (এই ম্যাচে) প্রথম ১০ থেকে ২০ মিনিটে তা খুব ভালোভাবে করেছি। এরপর আমাদের খেলার মান কমে যায়, শিরোপার জন্য লড়াই করলে এমন কিছু অবশ্যই হতে দেওয়া যাবে না।’ লিগে ম্যানসিটির পরবর্তী ম্যাচ ২৬ এপ্রিল ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে। ইন্টারনেট