রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে রিহ্যাব সবিচালয় প্রাঙ্গনে বিভিন্ন মসজিদ, এতিমখানা এবং প্রায় এক হাজার দুঃস্থ ও অসহায় মানুষকে আর্থিক সহযোগিতা এবং একই সাথে এতিম-হতদরিদ্রদের জন্য ঈদের শুভেচ্ছা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-৩ লায়ন শরীফ আলী খান, রিহ্যাব কালচারাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম (ইসলাম), রিহ্যাব পরিচালক ডা. এ এফ এম কামাল উদ্দিন, রোটারিয়ান এস এম এমদাদ হোসেন, মো. সুলতান মাহমুদ, কামরুল ইসলাম এবং মাসুদ মনোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করেন। এই সময় রিহ্যাব এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
“ইফতারির আয়োজন না করে সেই টাকা দুঃস্থ ও অসহায় মানুষদের দান করে দিতে সবার প্রতি সম্প্রতি আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা”। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এবছর ইফতারির আয়োজন না করে সেই অর্থ বিভিন্ন মসজিদ, এতিমখানা, হতদরিদ্র ও গরীব মানুষের মাঝে বিতরণ করে রিহ্যাব। মসজিদ ও এতিমখানায় ৫০ হাজার থেকে ১ লাখ করে টাকা বিতরণ করা হয়।
ঈদের শুভেচ্ছা প্রদান স্বরূপ এক হাজার দু:স্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল ২ কেজি, ১ লিটার তেল, সেমাই ১কেজি, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ প্যাকেট গুড়া দুধ, আলু পেয়াজ এবং লবন।