রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের (৬০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে বিমানবন্দর স্টেশনের দুই নম্বর প্ল্যাটফরমে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ের বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) সানুমং মারমা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, স্টেশনের দুই নম্বর প্ল্যাটফরমে সকালে কমলাপুরগামী চট্টগ্রাম মেইল থেকে নামার সময় ট্রেনের নিচে কাটা পড়েন ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল সাদা-নীল চেক শার্ট ও সাদা-লাল চেক লুঙ্গি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।