বিকাশ দিচ্ছে চাকরির সুযোগ

ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশ বাংলাদেশের একটি অন্যতম মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বিকাশ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসিস্ট্যান্ট এইচআর বিজনেস পার্টনার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৮ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: বিকাশ লিমিটেড

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট এইচআর বিজনেস পার্টনার

পদসংখ্যা: ০১ জন

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ (এইচআরএম)

অভিজ্ঞতা: ০২-০৪ বছর

আবেদনকারীদের বিজনেস পার্টনারিং, কোর এইচআর নলেজ, এইচআর জেনারেলিস্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।

আগ্রহীদের ব্যাংক, বহুজাতিক কোম্পানি, টেলিকমিউনিকেশন বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়স: সর্বনিম্ন ২৬ বছর

কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1140946

আবেদনের শেষ সময়: ০৮ মে ২০২৩

সূত্র: বিডিজবস ডটকম