সহিংস সুদানে একদিনের যুদ্ধবিরতি

সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) ঘোষণা করেছে, তারা বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি মেনে চলবে।

সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, মানবিক দাবি বিবেচনায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় যুদ্ধবিরতি শুরু হবে এবং পরের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে, যদি অন্য পক্ষ তা মেনে চলে।

এর আগে তাদের প্রতিপক্ষ আরএসএফ জানায়, তারা সন্ধ্যা থেকে শুরু হওয়া ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি মেনে চলবে। তবে মার্কিন চাপে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতেও যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল দুই বাহিনী। এই বিরতি প্রায় তাৎক্ষণিকভাবে ভেঙে যায়।

সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি অপারেশন সেন্টারের বরাত দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দুই বাহিনীর সংঘর্ষের ঘটনায় দেশটিতে এখন পর্যন্ত ২৭০ জন নিহত হয়েছে এবং আহতের হয়েছে ২৬০০ জনেরও বেশি। এই সংখ্যা আরো বাড়তে পারে।

সূত্র : আরব নিউজ, আল আরাবিয়া