আপনার ভাগ্য

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

জাতকের বিদেশযাত্রার যোগ রয়েছে। আশা করি প্রবাসীর সহযোগিতা পাবেন। তবে বিদেশ ভ্রমণকালে বাধা-বিপত্তি দেখা দিতে পারে।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

রবি ও চন্দ্র একই রাশিতে অবস্থান করছে, ফলে জাতকের হতাশা কেটে যাবে। তবে ব্যবসা ও ভালোবাসার ক্ষেত্রে অযথা বাড়াবাড়ি করবেন না।

মিথুন : ২১ মে-২০ জুন

পুরুষ-নারী নির্বিশেষে সবার প্রিয়পাত্র। তবে পরশ্রীকাতর বন্ধু-বান্ধবী ক্ষতির চেষ্টা করবে। আর অধীনদের সম্পর্কে সতর্ক থাকা বাঞ্ছনীয়।

কর্কট : ২১ জুন-২০ জুলাই

অস্তমিত শুক্রগ্রহের সঙ্গে রবির মিলনের ফলে, পরিবারের সদস্যদের সঙ্গে মতান্তর ঘটবে। কিন্তু দৈবানুগ্রহে বান্ধবীর সাহায্যে জাতক রক্ষা পাবেন।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট

বুধ লগ্নের দ্বাদশে মঙ্গলের অবস্থানের ফলে প্রভূত ধনসম্পত্তি লাভের যোগ বিদ্যমান। সম্ভবত পুরনো দ্রব্যাদির দোকানে প্রাচীন পুস্তক পেতে পারেন।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর

অক্ষাংশে মূলত্রিকোণে গ্রহের প্রভাবে জাতকের পরকীয়ার ফলে দাম্পত্যজীবনে অশান্তির কালো ছায়া নামতে পারে। অযথা পরকীয়ায় সাড়া দেবেন না।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর

জাতক দানকর্মাদির দ্বারা সামাজিকরূপে সন্তোষ বিধানকারী। আসন্ন উৎসবে প্রচুর দানের যোগ রয়েছে।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর

নারী-পুরুষ নির্বিশেষে ইন্দ্রিয় তাড়নায় জাতক কোনো অনূঢ়ার সঙ্গে দৈহিক মিলনে লিপ্ত হতে পারেন। তবে জোর করে মিলন বিপদ বয়ে আনবে।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর

পঞ্চমে মঙ্গল ও নবমে ক্ষীণ চন্দ্রের অবস্থানের ফলে, জাতকের প্রকৃত বন্ধুর সংখ্যা অত্যন্ত সীমিত। তবে বন্ধুর ভেকধারী নকল হতে সাবধান।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

জাতকের জন্মকু-লীতে শনি কেন্দ্রস্থ হওয়ার ফলে সৃষ্টিশীল ক্ষেত্রে কারও সাহায্য পাওয়া যাবে না। হয়তো মিডিয়াতে একাই সফলতা পাবেন।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

লগ্নের চতুর্থে রাহুর উচ্চস্থ অবস্থানের ফলে, জাতক ব্যবসায়ে প্রতিপত্তি লাভ করবেন। তবে বামার কারণে ব্যবসায়ে লগ্নি করার সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

ভ্রাতৃপতি তৃতীয় স্থানে অবস্থানের ফলে, জাতকের জীবনে অশান্তি দেখা দেবে। প্রতিবেশীর ছলনায় পতিত হতে পারেন। তবে বুদ্ধিতে পরিত্রাণ পাবেন।