দুই সপ্তাহের তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ; এমন পরিস্থিতি থেকে নিস্তার পেতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমাতুল বিদা'র নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) বেলা ১২টা ৩১ মিনিটে খুতবা শুরু করেন খতিব মুফতি রুহুল আমীন। খুতবার আগে আলোচনায় বৃষ্টি কামনা, অগ্নিকাণ্ড থেকে মুক্তি ও সতর্ক দৃষ্টি রাখা, বিদ্যুৎ ও পানির অপচয় রোধসহ জাতীয় সম্পদ রক্ষায় বিশেষ গুরত্ব দেওয়া হয়।
বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনায় বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এর সময়কার উদাহরণ টেনে খতিব বলেন, বিশ্বনবীর সময়েও বিশেষ বৃষ্টির জন্য প্রার্থনার প্রচলন ছিল। আল্লাহ যেন আমাদের বর্তমান অবস্থা থেকে মুক্তি দিতে রহমতের বৃষ্টি বর্ষণ করেন।