চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ

বাংলাদেশের আকাশে ১৪৪৪ হিজরি সালের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।

শনিবার (২২ এপ্রিল) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

শুক্রবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়েছে।