কিংস কাপের সেমিফাইনালের প্রস্তুতি সারছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ছন্দে ফিরতে অনুশীলনে ব্যস্ত সময় পার করলেও ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি পর্তুগিজ তারকা।
অনুশীলনের একাধিক ছবির সঙ্গে ঈদের শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন ‘সিআর সেভেন।’ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘সেমিফাইনালের প্রস্তুতি নিয়ে মনোযোগী।’
আর এরপরই জানিয়েছেন ঈদের শুভেচ্ছা, ‘আজ যারা ঈদ উদ্যাপন করছেন, সবাইকে ঈদ মোবারক।’ সৌদি আরব গতকাল ঈদ উদ্যাপন করলেও ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ আজ ঈদ উদ্যাপন করছে।
সৌদি লিগে টানা দুই ম্যাচে জয়বঞ্চিত থাকার পর ২৪ ম্যাচে আল–নাসরের পয়েন্ট ৫৬। শীর্ষে থাকা আল ইতিহাদের পয়েন্ট ২৩ ম্যাচে ৫৬। ৩০ ম্যাচের লিগে এই অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়ে লিগ শিরোপা জেতা রোনালদোদের সহজ হবে না।
লিগ ম্যাচে মাঠে নামার আগে আগামী মঙ্গলবার কিং কাপের সেমিতে আল ওয়েহদার মুখোমুখি রোনালদোর হবে আল–নাসর।