কর্ণফুলীতে জমি নিয়ে বিরোধ, মা-ছেলে খুন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে মা-ছেলে নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টারহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ইউনিয়নের মাস্টারহাট এলাকার মোহাম্মদ তৈয়বের স্ত্রী হোসনে আরা বেগম (৫৫) ও তার ছেলে মো. পারভেজ (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোহাম্মদ তৈয়ব ও মোহাম্মদ আলীর পরিববারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় দুপক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষ বাধে।

এ ঘটনায় আলীর পরিবারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তৈয়বের স্ত্রী হোসনে আরা ও তার ছেলে পারভেজ গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।