পিএসজির অনুশীলন সেন্টারে নেইমার

চোটের কারণে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা নেইমার পিএসজির অনুশীলন সেন্টারে ফিরেছেন। অবশ্য অনুশীলন করতে নয়। বৃহস্পতিবার নেইমার অনুশীলন সেন্টারে এসেছিলেন পুনর্বাসনের প্রক্রিয়ার কাজের জন্যই।

পিএসজির যে মেডিকেল স্টাফ এবং সার্জনরা নেইমারের অস্ত্রোপচার করেছিলেন, তারা এদিন ব্রাজিলিয়ান তারকার গোড়ালির স্টেবিলাইজার সরানোর কাজ করেছেন।

এক্স-রে রিপোর্ট সন্তোষজনক বলে খবর। প্যারিসে নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া অব্যহত থাকবে।

গত ২০ ফেব্রুয়ারি লিলের বিপক্ষে ম্যাচে ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে নেইমার।