বাংলাদেশ প্রকৌশল গবেষণা সংস্থার চেয়ারম্যান ড. নজরুল

বাংলাদেশ প্রকৌশল গবেষণা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এস এম নজরুল ইসলাম। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (বুয়েট) সাবেক এ উপাচার্য আগামী তিন বছর ওই পদে দায়িত্ব পালন করবেন। গত ২৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার মাধ্যমে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন ২০২০-এর ধারা-৭ অনুযায়ী তাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে। চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।