আপনার ভাগ্য

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

সম্পত্তির জন্য স্ত্রীর আত্মীয়ের কু-প্ররোচনায় স্ত্রীকে পুলিশ অ্যারেস্ট করতে পারে। সরকারি কর্মকর্তার সহযোগিতায় এ যাত্রায় উৎকোচ বিনা রক্ষা পাবেন।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

বৃহস্পতির অষ্টবর্গ বিচারে দেখা যায়, জাতক বহু প্রতীক্ষিত প্রেমের বা জীবন গঠনের সুযোগ পেতে পারেন। অবশ্যই পরিবারের প্রবীণদের সাহায্য নিন।

মিথুন : ২১ মে-২০ জুন

জাতকের শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেবে। কালো জাদুর কারণে অনুঢ়াদের জীবনে খান্নাসের প্রভাব পড়তে পারে।

কর্কট : ২১ জুন-২০ জুলাই

বিংশোত্তরীয় মতে এ সপ্তাহে জাতক সড়ক দুর্ঘটনায় পতিত হতে পারেন। স্থলপথে দূরের যাত্রায় যান্ত্রিক শকটে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট

সামাজিক উন্নয়নে যারা নেতৃত্বদান করেন তাদের দলীয় কোন্দলে পারিবারিক ও ব্যবসায়িক ক্ষতি হবে। জ্ঞানত কোনো চুক্তিতে চালাকি না করাই শ্রেয়।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর

জাতক আবেগের বশবর্তী হয়ে পরস্ত্রীকে বিবাহের জন্য উতলা হবেন, যা সামাজিক বিপদ বয়ে আনবে। আপনার পরিবারের সম্মান আপনার হাতে।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর

কৃষ্ণপক্ষে রবির অবস্থানের ফলে ভুলের মাশুল দিতে হতে পারে। অযথা কাউকে বিশ্বাস না করাই ভালো। আপনার ব্যবসায়িক পদ্ধতি গোপন রাখুন।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর

মঙ্গলগ্রহের প্রভাবে প্রবাসী আত্মীয়ের প্রত্যাবর্তন মুকুলন্দির কারণে অযথা ঝামেলা হতে পারে। পূর্বে প্রদত্ত কাজের পাওনা টাকা সহজে পাবেন না।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর

কেতুগ্রহের প্রভাবে সন্তান, কলহের কারণে, পিতা-মাতাকে অসম্মান করতে পারে। তবে সন্তানের কর্তব্য পালন করা উচিত। নিশ্চয় ক্রোধ পরিহার করুন।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

জাতকের কাজের জন্য পদস্থ কর্মচারীর সঙ্গে সাক্ষাৎ হবে। কাজ সমাধার জন্য জাতকের অবশ্যই উৎকোচের পথ এড়িয়ে চলাই উত্তম।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

অনূঢ়া স্বাস্থ্যবতী যুবতী পড়শির কুনজরে পড়তে পারেন। টাকার লোভ দেখিয়ে প্রতিবেশী নারী আদিরসে গা ভাসাতে ফুসলাবে।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

জীবনে নিজ পার্টনারের প্রতি অগাধ বিশ্বাস করবেন না। সামাজিক কারণে মানুষের নৈতিক অবক্ষয় হয়েছে। প্রবাসী পার্টনার পাওনা নিয়ে ঝামেলা করবে।