দোনেৎস্কে ইউক্রেনের পাল্টা হামলা, শিশুসহ নিহত ৭

অধিকৃত দোনেৎস্ক শহরে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা হামলায় এক শিশুসহ অন্তত ৭ জন নিহতের তথ্য জানিয়েছে শহরটিতে রাশিয়ার নিযুক্ত শীর্ষ কর্মকর্তা ডেনিস পুশিলিন।

এ হামলায় আরো ১৯ জন আহত হয়েছে বলে জানান তিনি। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

শুক্রবার সামাজিক মাধ্যমে এক পোস্টে ইউক্রেনকে অভিযুক্ত করেন তিনি জানান, দোনেৎস্ক শহরে ইউক্রেনের রকেট হামলায় একটি মিনিবাসে আগুন লেগে এক শিশুসহ সাতজন নিহত হয়েছে।

এ ছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক এক রাশিয়ান তদন্ত কমিটির কর্মকর্তা জানান, একটি আবাসিক এলাকায় একাধিক গ্র্যাড রকেট আঘাত হেনেছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে ইউক্রেনের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি বলে জানায় রয়টার্স। তবে নিহতের সংখ্যা সঠিকভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স।