যেসব ডিলার কৃষকদের নিম্নমানের বীজ দিয়েছে তাদের লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার। কৃষকদের উদ্দেশে তিনি বলেন, ‘পরের বছরের জন্য বীজ সংরক্ষণ করবেন। যাতে অন্য কারও কাছে যেতে না হয়। বিআরডিসি যে গমের বীজ দিয়েছে তা অঙ্কুরিত হয়নি এমন অভিযোগ উঠেছে। পরে এমন কোনো ঘটনা ঘটলে কেউ ছাড় পাবে না।’
গতকাল শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাঠপর্যায়ে খামারি মোবাইল অ্যাপের কার্যকারিতা যাচাই ও বঙ্গবন্ধু ধান-১০০-এর প্রদর্শনী ট্রায়ালের মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।