জাতির পিতার প্রতিকৃতিতে ইইডি ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ( ইইডি) ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ২০২৩-২০২৪ মেয়াদের নব নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহজাহান আলীর নেতৃত্বে সকল সদস্যবৃন্দ রবিবার (৩০ এপ্রিল) ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন, ফাতেহা পাঠ এবং জাতির পিতা ও তার পরিবারের সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করেন।

এ সময় কমিটির তারা শহীদ ও জীবিত বীর মুক্তিযোদ্ধাদের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনাসহ জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সকল সদস্যদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনায় মোনাজাত করেন।

এ সময় সদস্যবৃন্দ দেশ ও জাতির সমৃদ্ধির লক্ষ্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে একযোগে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং দেশ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার অঙ্গীকার করেন।