টানা ৮০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেল ২২ কিশোর

বগুড়ার গাবতলী উপজেলায় টানা ৮০ দিন মসজিদে জামাতে নামাজ পড়ায় ২২ কিশোরকে ব্যাগ উপহার দেওয়া হয়েছে। গত সোমবার উপজেলার পাঁচপাইকা কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে স্থানীয় সংগঠন আলোর সন্ধানী সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে এ পুরস্কার দেওয়া হয়। আলোর সন্ধানী সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা মোজাফফর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল আদাব মাল্টিমিডিয়া মাদ্রাসার চেয়ারম্যান মো. হেদাইতুল ইসলাম। সংগঠনের চেয়ারম্যান মাহমুদুল হাসান শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাইট ফিউচার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মিনাজুল ইসলাম, কর্জে হাসানা ফাউন্ডেশনের চেয়ারম্যান মওদুদ হোসেন, আতাউর রহমান, খালিদ হাসান, শিকড় বন্ধু ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কাদের, আব্দুর রহমান সুজন, আলামিন, মিজানুর রহমান প্রমুখ।

  ফখরুল ইসলাম