ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে আনঅফিশিয়াল টেস্টের জন্য ‘এ’ দল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাতীয় দলের বাইরে থাকা আফিফ হোসেনকে করা হয়েছে অধিনায়ক। সুযোগ পেয়েছেন অনেক দিন ধরেই জাতীয় দলের সেটআপে না থাকা মোহাম্মদ নাঈমও।
বাংলাদেশ ‘এ’ দল ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের মধ্যে প্রথম আনঅফিশিয়াল টেস্ট শুরু হবে ১৬ মে থেকে। দ্বিতীয়টি শুরু হবে ২৩ মে থেকে। দুটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আফিফ ও নাঈম প্রিমিয়ার লিগে খেলছেন আবাহনী লিমিটেডের হয়ে। দুজনই দারুণ ছন্দে আছেন লিগে।
গত বছর জুনের পর জাতীয় দলের আর কোনো ম্যাচ না খেলা মাহমুদুল হাসান জয়ও সুযোগ পেয়েছেন ‘এ’ দলের স্কোয়াডে। যদি প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তেমন ভালো করতে পারেননি তিনি।
সাদমান হোসেন জাতীয় দলের বাইরে অনেক দিন। তিনি সুযোগ পেয়েছেন। চোট কাটিয়ে সেঞ্চুরি দিয়ে ঢাকা লিগ শুরু করেছেন জাকির হাসানকেও রাখা হয়েছে দলে।
স্পিনার নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হাসান রয়েছেন স্কোয়াডে। এনসিএল এবং ঘরোয়া অন্যান্য আসরে বিভিন্ন সময়ে আলোকাড়া রেজাউর রহমান রাজা, মুশফিক হাসান এবং রিপন মন্ডলকেও রাখা হয়েছে দলে। রয়েছেন সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ ‘এ’ দল
আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), শাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব ও রিপন মন্ডল।