ফায়ার সার্ভিসের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ার ফাইটারদের প্রশিক্ষণ সমাপনী ও ৬১তম পাসিং আউট অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে রাজধানীর মিরপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে এ পাসিং আউট প্যারেড হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। এর আগে সকালে নবীন ফায়ার ফাইটারদের প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজ প্রত্যক্ষ করেন তিনি।