মাশরাফীদের সামনে ২৬৬ রানের লক্ষ্য

ফরহাদ হোসেন ও মেহরব হোসেনের ব্যাটে চ্যালেঞ্জিং সংগ্রহের ভিত পেয়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। তবে এই ‍জুটিকে থামিয়ে বেশ ভালোভাবে ম্যাচে ফিরে লেজেন্ডস অব রূপগঞ্জ। এরপরও শেষ দিকে এনামুল হকের ঝোড়ো ব্যাটিংয়ে আড়াইশ পেরোনো পুঁজি গড়ল আকবর আলীর নেতৃত্বাধীন গাজী গ্রুপ ক্রিকেটার্স।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার সুপার লিগের ম্যাচটি জিততে হলে মাশরাফী বিন মোর্ত্তজার রূপগঞ্জকে করতে হবে ২৬৬ রান।

ফরহাদ হোসেন ও মেহেরব দুজনই সমান ৭৭ রান করে করেছেন। এনামুল ৩১ বলে ৪৯ রানে অপরাজিত ছিলেন। সুবাদে ৯ উইকেটে ২৬৫ রান করেছে গাজী গ্রুপ। রূপগঞ্জের তানবীর ৪ উইকেট ও আল আমিন ২ উইকেট নেন।