লিটনের জায়গায় যাকে দলে নিল কলকাতা

জাতীয় দলের ব্যস্ততার জন্য আগেভাগেই আইপিএল ছেড়ে আসতে হতো লিটন দাসকে। বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার অবশ্য নির্দিষ্ট সময়ের আগেই কলকাতা নাইট রাইডার্স ছেড়ে আসেন পারিবারিক কারণে। কলকাতা এবার লিটনের বদলি খুঁজে নিল।

লিটনের বদলি হিসেবে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লসের নাম ঘোষণা করেছে কলকাতা। নিলাম থেকে লিটনকে পেতে ৫০ লাখ রুপি লেগেছিল দলটির। চার্লসকে পেতেও একই পরিমাণ অর্থ খরচ করেছে কলকাতা। আইপিএলের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

চার্লস ওয়েস্ট ইন্ডিজের ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, করেছেন ৯৭১ রান।