লাইফ সাপোর্টে নাট্য পরিচালক মোহন খান

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নাট্যকার ও নাট্য পরিচালক মোহন খান। আজ বৃহস্পতিবার তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এমনটা নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

আহসান হাবিব নাসিম বলেন, মোহন খানের ব্রেইন টিউমার অপারেশন করা হয়েছিল। অপারেশন শেষে বাসায় ফেরার পর পড়ে গিয়ে আঘাত পান তিনি। পরে আবারও অসুস্থ হয়ে পড়েন। আজ তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

কিছুদিন আগে ব্রেইন টিউমার ধরা পড়ে এ নাট্য পরিচালকের। এ পর্যন্ত প্রায় ৫ শতাধিক নাটক পরিচালনা করেছেন মোহন খান। এর বাইরে দুই শতাধিক নাটক রচনা করেছেন তিনি। তার লেখা বিটিভির সাড়া জাগানো নাটক তিতির ও শঙ্খচিল প্রযোজনা করেছিলেন প্রয়াত আবদুল্লাহ আল মামুন।